“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 02224401285,01519108585,01309108585
অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক। তিনি দেশের আইন অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত একটি মুখ।সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিচে দেওয়া হলো:রাজনৈতিক ও পেশাগত পরিচয়দলীয় পদ: তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।আইন পেশা: তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত ও অভিজ্ঞ আইনজীবী।আইনি সহায়তা: বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের রাজনৈতিক বা অন্যান্য মামলায় আইনি লড়াই পরিচালনা ও জামিন শুনানিতে তিনি অন্যতম প্রধান আইনজীবী হিসেবে আদালতে অংশ নিয়ে থাকেন।
সভাপতির বাণী :
জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই । শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদণ্ডকে সামনে রেখে 'পড় তোমার প্রভুর নামে ' এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯৬৫ ইং সালে টি এন্ড টি কলেজ প্রতিষ্ঠিত হয়। জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানবসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথ্য নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। সার্বজনীন শিক্ষার আলোকে পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে " টি এন্ড টি" কলেজ সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষর্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধপরিকর। উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণীজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশ্যা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যত পরিকল্পনা রূপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।
সভাপতি
T & T UNIVERSITY COLLEGE
02224401285,01519108585,01309108585